September 27, 2026, 10:21 pm
শিরোনামঃ
নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন

জেলখানায় খালেদা জিয়াকে ফুড পয়জনিং করে হত্যার চেষ্টা করা হয়েছিল : তানভীর হুদা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশ গণমানুষের অধিকার আদায়ের নেত্রী। সাধারণ মানুষের বাঁচার অধিকার, চিকিৎসার অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠায় এবং দেশের সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই তাঁর রাজনৈতিক দর্শন। আজ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। সারাদেশে মসজিদে মসজিদে তাঁর রোগমুক্তির জন্য দোয়া করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ মাগরিব চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খতমে কুরআন ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তানভীর হুদা বলেন, ২০০৭ সালের ওয়ান ইলেভেনের সময় তাঁকে দেশত্যাগের প্রস্তাব দেওয়া হলেও তিনি জনগণের অধিকার রক্ষার সংগ্রাম থেকে সরে আসেননি। মিথ্যা মামলা দিয়ে তাঁকে বছরের পর বছর কারাবন্দি রাখা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় তাঁর ওপর জেলখানায় নির্যাতন চালানো হয়েছে, এমনকি জেলখানায় বেগম খালেদা জিয়াকে ফুড পয়জনিং করে হত্যার চেষ্টা করা হয়েছিল। অথচ তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি।

তানভীর হুদা আরো করেন, বিদেশি ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানও দেশে আসতে পারছেন না। তিনি ধৈর্য ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

দোয়া মাহফিলে বিভিন্ন মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের মাধ্যমে খতমে কুরআন শেষে বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এবং  সাবেক ছাত্র নেতা নাজমুল হাসান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, মতলব পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস, সাবেক ব্যাংক কর্মকর্তা রিয়াজুর ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক আহাম্মদ।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা