September 30, 2026, 6:32 pm
শিরোনামঃ
দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ওষুধ ফার্মেসীতে জরিমানা আদায়! 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর শহরের হাসপাতাল মোড়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৩ ওষুধ ফার্মেসী মালিক কে মোট ১৩ হাজার টাকা নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে।সে সময়  উপস্থিত ছিলেন, ঝিনাইদহের ওষুধ পরিদর্শক একরামুল করিম।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ ধারায় ওষুধ  ফার্মেসী মালিক মোঃ হাসানুজ্জামান ডাবলু (৪৫) কে ৫ হাজার, মোঃ তারেক ইকবাল (৬০) কে ৬ হাজার ও মোঃ মুকুল আহমেদ (৪৫) কে ২ হাজার  টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  উছেন মে বলেন, ফ্রিজিশিয়ান স্যাম্পল রাখা, বাইরে ওষুধ রাখা, ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩ প্রতিষ্ঠান মালিক সর্বমোট ১৩ হাজার টাকা নগদ অর্থ জরিমান করা হয়েছে।

এ সময় মডেল থানার উপপরিদর্শক এস আই মাসুদ সহ পুলিশের একটি চৌকস দল ও  উপজেলা প্রশাসন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা