November 24, 2026, 3:27 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

ঝিনাইদহের কোটচাঁদপুরে জামাতের সাথে  সাংবাদিকদের মতবিনিময় সভা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহহের কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টার কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের দুধসারা রোডে আল ফালাহ ইসলামি সেন্টার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে।উপজেলা জামায়াতের আমীর মোঃ আজিজুর রহমান  মাস্টারের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শরিফুল ইসলাম এর পরিচালনায় জামায়াতের মিডিয়া ব্যক্তিত্ব মোঃ শাহাবুদ্দিন খান  এর সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মহেশপুর ঝিনাইদহ ৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য  জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বলেন আপনারা সাংবাদিক জাতির দর্পণ।বিগত সৈরশাসন আমলে আপনাদের কন্ঠরোধ করা হয়েছে। সত্য তুলে ধরলেই সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের সহ খুন গুম করা হয়েছে। এখন থেকে আপনারা সত্যটা তুলে ধরবেন আপনাদের সাথে আমরা আছি।আপনাদের সাথেই থেকে সমাজ থেকে মাদক চাঁদাবাজ সন্ত্রাসী দূর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে তাদের কে উৎখাত করা হবে। আপনারা আমাদের সাথে থাকলে সঠিক সংবাদ পরিবেশন করা হলে সমাজ থেকে সকল দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে বলে মনে করি।

এসময় উপস্থিত ছিলেন  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোয়াবিয়া হোসাইন, উপজেলা বায়তুলমাল সম্পাদক মোঃ রেজাউল ইসলাম সহ কর্মরত সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা