November 23, 2026, 2:12 pm
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

“শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদাহের কোটচাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

গতকাল শনিবার (৫ই অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে র‍্যালী শেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলন আয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল মাওয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইয়ার ফারুক আহাম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম,সরকারী কে এম এইচ কলেজের (অবঃ) অধ্যাপক মহাসীন আলী, শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবীর হোসেন, বড়বামনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, সাফদারপুর মনছুর আলী একাডেমীর শিক্ষক আমিন উদ্দিন, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, সাফদারপুর দারুল উলুম আলীম মাদ্রাসার অধ্যক্ষ  জাকির হোসেন, কোটচাঁদপুর পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  শহিদুল ইসলাম প্রমুখ।

এসময় সাংবাদিক, শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা