November 24, 2026, 12:27 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

ঝিনাইদহের কোটচাঁদপুর অসহনীয় ঠান্ডা সৃর্যের দেখা মিলেছে না

কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুর  গত কয়েক দিন ধরে অসহনীয় ঠান্ডা অনুভূত হচ্ছে। সূর্যের দেখা মিলছে না। দিনে ও রাতে ঠান্ডার যেন প্রতিযোগিতা শুরু হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা।

কাঠ খড় দিয়ে আগুন জ্বালিয়েও স্বস্তি মিলছে না এখানে। ঘর থেকে বের হওয়ার পর কিছুক্ষনের মধ্যেই ঠান্ডায় জড়োসড়ো হতে হয়। এতে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা।

জীবিকার তাগিদে অনেকে জেলেরা নদীতে মাছ ধরা,মাঠে কাজ করতে গেলেও কিছুক্ষনের মধ্যেই ভারাক্রান্ত মন নিয়ে ফিরে আসতে হয়। তবে যাদের শীতবস্র কেনার মত সামর্থ্য নেই বা সামান্য শীতবস্র দিয়ে যারা দিন পার করে তারা বর্তমানে অমানবিক ভাবে দিন পার করছে।

প্রতি বছর বিভিন্ন সংস্থা,ব্যক্তি গত ভাবে  শীতার্ত মানুষের মাঝে শীতবস্র বিতরণ করলেও চলতি মৌসুমে খুব কমই শীতবস্র বিতরণ করা হচ্ছে।

এমতাবস্থায় যারা দিনমজুর, দৈনিক আয়ে কোন রকমে সংসার চলে তাদের জন্য ত্রাণ ও শীতার্থ মানুষের জন্য শীতবস্র বিতরণের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা