November 24, 2026, 12:27 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

ঝিনাইদহের কোটচাঁদপুর বর্গা চাষীর ফলন্ত কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুর বর্গা চাষি কবির হোসেনের ১০৩টি ফলন্ত কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার তালসার গ্রামের খেয়াঘাট পাড়ার মাঠে।

এতে করে ৮০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ওই চাষি কবির হোসেন

তিনি আরও  বলেন,আমার নিজের কোন জমি নাই। জমি বর্গা নিয়ে চাষাবাদ করি আর পরের জমিতে কাজ করে সংসার চালায়। এক বিঘা জমি এখানে।

এ জমির মালিককে বছরে ১৬ হাজার টাকা বর্গা বাবদ দিতে হয়। আর চাষ খরচ হয়েছে প্রায় লক্ষ্যাধিক টাকা। দূর্বৃত্তরা আমার জমির যে কলা গাছ কেটে দিয়েছেন, এতে আমার প্রায় ৭০/৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

আমি ওই দূর্বৃত্তদের শাস্তি চাই। বিষয়টি থানা অথবা পুলিশ ফাঁড়িকে জানিয়েছেন কিনা,এমন প্রশ্ন তিনি বলেন, এখন জানানো হয়নি, তবে জানাতে হবে।

প্রতিবেশী কামরুল হাসান বলেন, তালসারের ঘাটপাড়ার মাঠ এটি। একবিঘা জমি বর্গা নিয়ে কবির ভাই কলার চাষ করেছিল। জমিতে ২৪০ টি গাছের মধ্যে ১০৩ টি কলার গাছ কেটে দিয়েছে।

তিনি বলেন, আমার জানামতে যে, কলা গাছ কেটে দিয়েছে,তা প্রতি কাদি কলা ৭ শ থেকে ৮ শত টাকা দামে বিক্রি হত। ওই হিসেবে ৭০/৮০ হাজার টাকা ক্ষতি সাধিত হয়েছে ওই চাষির।

কোটচাঁদপুরের তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার দত্ত বলেন, আমি জানতাম না। আর এ পর্যন্ত কেউ কোন অভিযোগ ও করেনি এ বিষয়ে। এখন আপনারদের মাধ্যমে জানতে পারলাম। খোজ নিয়ে দেখছি, আসলে কি ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা