November 27, 2026, 11:12 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

ঝিনাইদহের কোটচাঁদপুর শ্রী শ্রী কাত্যায়তী পূজা অনুষ্ঠিত ৫ দিন ব্যাপী ; আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু

রাম জোয়ার্দার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) :

শ্রী শ্রী কাত্যায়নী পূজার মহাষষ্ঠী। ৫ দিনব্যাপী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে আজ।

সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ঢাক আর কাঁসার ঘণ্টার শব্দ ও উলু ধ্বনির সঙ্গে উচ্চারিত হবে ভক্তিমন্ত্র। কাত্যায়নী পূজা উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর  চলছে উৎসবের আমেজ। প্রতিমা ও মণ্ডপ ঘিরে সাজসজ্জা প্রায় সম্পন্ন। রং-তুলি দিয়ে প্রতিমার গায়ে শেষবারের মতো তুলির আঁচড় দিচ্ছেন নির্মাণ শিল্পীরা। এরপরই মণ্ডপে মণ্ডপে প্রতিমা আসনে বসানো হবে। ১৩ তম বার্ষিকী, শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে, শ্রী শ্রী জগন্নাথদেব সংঘের কতৃক আয়োজিত শ্রী শ্রী কাত্যায়নী পূজা ২০২৫।

একজন ভক্ত বলেন, আগে তো আমি মাগুরাতে কাত্যায়নী পুজা দেখতে যেতাম, এখন আমার বাড়ির সামনে হচ্ছে, যাহার কারণে মাগুরায় যেতে হয় না।

শ্রী শ্রী জগন্নাথ দেব সংঘের সাধারণ সম্পাদক বাঁধন সাহা বলেন, আমরা সবাই মিলে-মিশে কাত্যায়নী পুজা করি, আমাদের এই এলাকার ভক্ত বাইরে যেতে হয় না। আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করে থাকে।

শ্রী শ্রী কাত্যায়নী পূজাই কোটচাঁদপুরবাসীর পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা