September 26, 2026, 4:22 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

ডেঙ্গু অকালে কেড়ে নিলো বানারীপাড়ার সাংবাদিকের স্ত্রীর

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

ডেঙ্গু জ্বর অকালে কেড়ে নিলো বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এসএম গোলাম মাহমুদ রিপনের স্ত্রী সোনিয়া খানমের (৩২) জীবন।

গতকাল রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত পৌণে ৩টার দিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না ‍লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.রোমান বিন আহাদ রিফাত জানান,গত কয়েকদিন ধরে প্রচন্ড জ্বর ও কাশিতে ভূগছিলেন সোনিয়া খানম। এছাড়া হার্টেও সমস্যা ছিলো তার। শুরু থেকেই তিনি তার চিকিৎসা দিচ্ছিলেন। কিছুটা সুস্থবোধ করলে তাকে বাসায় পাঠানো হয়। রোববার রাত ২টার দিকে খিচুনি উঠে তিনি অজ্ঞান হয়ে পড়লে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে পরীক্ষা-নিরীক্ষাসহ সব ধরণের চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রথম দিকের পরীক্ষায় ধরা না পরলেও মৃত্যুর পরপরই তার শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা যায়।

সোনিয়া খানম মৃত্যুকালে  বৃদ্ধ বাবা-মা,স্বামী,চতুর্থ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মেয়ে মাইশা জান্নাত রাই ও ১৮ মাস বয়সী দুগ্ধপোষ্য ছেলে রাইসান মাহমুদ সাজিদসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। হাসপাতালের জরুরী বিভাগে সোনিয়া খানম শেষ নিঃশ্বাস ত্যাগ করার মূহুর্তে ও পরে অবুঝ শিশূ পুত্রের মায়ের শেষ দুগ্ধপানের দৃশ্যের কথা মনে করে সাংবাদিক রিপন ও স্বজনদের চোখে কান্নার সাঁতার। ছোট ভাইয়ের স্ত্রী সোনিয়া মারা যাওয়ার পরেও শিশু পুত্রের দুগ্ধপান করার কথা স্মরণ করে জানাজার পূর্বে তার ভাসুর উপজেলার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল আলমের কান্নাজড়িত বক্তব্য উপস্থিত সবাইকে কাঁদিয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বাদ জোহর উপজেলার রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে বিদ্যালয় সংলগ্ন বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

এদিকে তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, এটিএম মোস্তফা সরদার ও জিয়াউল হক মিন্টু, যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুন-উর রশিদ স্বপন, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি কাওসার হোসেন, কে এম শফিকুল আলম জুয়েল, ও জাহিন মাহমুদ সাধারণ সম্পাদক সুজন মোল্লা,নির্বাহী সদস্য সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও  বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা