July 24, 2026, 3:53 am
শিরোনামঃ
অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ সুনামগঞ্জের ধর্মপাশা পাইকুরাটিতে মামাশ্বশুরের সাথে পরকীয়া অভিযুক্ত তিন সন্তানের জননী প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগ, সাভার থেকে উদ্ধার তরুণী

ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ থেকে উদ্ধার ১০৩ মণ জাটকা গেল এতিমখানায়

মমিনুল ইসলাম:
Oplus_16908288

ইলিশ সম্পদ রক্ষা ও জাটকা সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে আবারও বড় ধরনের সাফল্য পেয়েছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) দিবাগত রাত ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের সহায়তায় মেঘনা নদীর এখলাশপুর সংলগ্ন এলাকায় ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমবি মিতালী–০৭ এ তল্লাশি চালানো হয়। এ সময় লঞ্চটি থেকে ৪ হাজার ১৫০ কেজি (১০৩ মণ ৩০ কেজি) জাটকা জব্দ করা হয়।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক এবং ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরও একটি অসাধু চক্র যাত্রীবাহী লঞ্চ ব্যবহার করে জাটকা পাচারের চেষ্টা করছে। জাটকা নিধন বন্ধ করা না গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে এবং জাটকা সংরক্ষণে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা