November 27, 2026, 11:20 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ২০ কি. মি. যানজট

কুমিল্লা প্রতিনিধি।।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর থেকে আদর্শ সদর উপজেলার সৈয়দপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে থেমে থেমে যানজট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

বৃহস্পতিবার (০১ মে) ভোরে চান্দিনার নূরিতলা এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান উল্টে সড়কের ওপর পড়ে যায়। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এশিয়া বাসের এক চালক বলেন আমরা কুমিল্লা থেকে সকাল ৯ টায় ঢাকার উদ্দেশ্য রওনা দেই কিন্তু চান্দিনা পার হতে সাড়ে ১২ টা বেজে গেছে  মহাসড়কে দুর্ঘটনা হলে যদি এরকম ভোগান্তির স্বীকার  হতে হয় তাহলে আমরা কিভাবে গাড়ি চালাবো।

হিমালয় বাসের মোহাম্মদ আলী নামে এক যাত্রী বলেন আমরা সকাল ৭ টায় নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ৯ টার মধ্যে কুমিল্লা পৌঁছে যাই কিন্তু  কুমিল্লা থেকে চান্দিনা আসতে প্রায় তিন ঘন্টা সময় লেগে যায় রাস্তায় দুর্ঘটনা হবেই কিন্তু মহাসড়কের মধ্যে দুর্ঘটনা হলে হাই-ওয়ে থানা পুলিশ যদি একটিভ থাকে তাহলে এরকম যানজট সৃষ্টি হয় না এবং সাধারণ যাত্রীরা ও ভোগান্তির স্বীকার হয় না।

পরে খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাই-ওয়ে থানা পুলিশ রেকার এনে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেয়। এসময় গাড়ীর কিছু চালক উল্টো পথে গাড়ি চালাতে থাকেন, এতে যানজট তীব্র আকার ধারণ করে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, একটি কাভার্ডভ্যান সড়কে উল্টে আছে শুনে ঘটনাস্থলে রেকার নিয়ে যাই। রেকারের ওজন সক্ষমতা দুর্বল হওয়ায় কাভার্ডভ্যান সরাতে না পারায় পরে ফেনী থেকে রেকার এনে কাভার্ডভ্যান সরানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছেন।আশা করি শীঘ্রই মহাসড়কের যানজট স্বাভাবিক হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা