July 25, 2026, 2:01 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার

নিজস্ব প্রতিনিধি, চট্রগ্রাম :

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল রোজ শনিবার।

এ উপলক্ষে শিল্পীর জন্মস্থান বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী ছন্দারিয়া গ্রামে তাঁর স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যাগে সকাল ১০টায় শিল্পীর বাস্তুভিটায় সমাধি চত্বরে তাঁর সমাধি ও প্রতিকৃতি ভাস্কর্যে পুষ্প মাল্য অর্পণের মাধ্যমে শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। বিনয়বাঁশী জলদাস এর সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের এদিন সকাল ১০টায় উপস্থিত থাকার জন্য বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে জানানো যাচ্ছে।

উল্লেখ্য-১৯১১ সালের ১ অক্টোবর বাদনশিল্পী বিনয়বাঁশী জলদাস বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী ছন্দারীয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ঢোলবাদনের নৈপূর্ণতা সৃষ্টি করে ২০০২ সালের ৫ এপ্রিল মৃত্যু বরণ করেন। তিনি ২০০১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা