June 2, 2026, 8:41 pm
শিরোনামঃ
খানজাহান আলীর দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন ইমামপুর প্রিমিয়ার লীগ ডাবল ফ্রিজ কাপ ফুটসাল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধর্মপাশায় ইউনিয়ন পরিষদের জমি দখলের অভিযোগে মানববন্ধনের আহ্বান সুনামগঞ্জের ধর্মপাশায় জমি-সংক্রান্ত বিরোধে বিএনপি নেতার ওপর হামলা, একজন গ্রেপ্তার বাগেরহাটে মাজারের দিঘিতে কুমিরের আক্রমণ ; সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মর্মান্তিক মৃত্যু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি ; চালু হচ্ছে নতুন ট্রেন সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা : প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা বাগেরহাটের রামপালে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত না হওয়া প্রসঙ্গে

সংবাদ বিজ্ঞপ্তি :

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি, জীবন-মৃত্যুর সঙ্গে ৭ দিন লড়াই করে বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাষ্ট্রীয় শোকের মাঝে হাজারো মানুষের অশুসিক্ত শ্রদ্ধায় সমাহিত হয়েছেন শহিদ হাদি। তাঁর মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক জানিয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। মরহুমের শোকসন্তপ্ত স্ত্রী, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতি পূর্বঘোষণা অনুযায়ী রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সমাবর্তন আয়োজনে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। বিশেষ করে এমন শোকাবহ পরিস্থিতিতে এবং রাষ্ট্রীয় শোকের একদিন পরেই সমাবর্তনে অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব থাকা শোভন কি-না তা নিয়ে প্রশ্ন জানিয়েছিলেন বর্তমান শিক্ষার্থী , গ্রাজুয়েট ও সংবাদকর্মীরা?

উল্লেখ্য যে, সমাবর্তনের প্রথম পর্ব অর্থাৎ একাডেমিক অংশ ও ২য় পর্বের সাংস্কৃতিক অংশ যথাযথভাবে পালনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ও নিরাপত্তার কথা বিবেচনায় সাংস্কৃতিক পর্বের শিল্পীরা অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকৃতি জানায়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক করে দেয়া হয়েছে।

সমাবর্তনে অংশগ্রহণ গ্রাজুয়েটদের জন্য বিশেষ আবেগের। এতে অংশ নিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অনেকেই বর্তমানে রাজশাহীতে অবস্থান করছেন। তাদের কথা বিবেচনায় সমাবর্তনে গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদানসহ শুধু অ্যাকাডেমিক পর্ব আয়োজন করা হবে। তবে পরের সাংস্কৃতিক পর্বটি বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা