August 11, 2026, 5:41 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

দৌলতপুরের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার!

বিশেষ প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া) :

কুষ্টিয়ার দৌলতপুরে গতকাল শনিবার দুপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ককে বহিষ্কার করা হয়েছে।

ওই দিন রাতে উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুষ্টিয়া জেলা শাখার দপ্তর সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের সিদ্ধান্ত ক্রমে তাদের বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও একই বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সাংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হলেও কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি।

তবে এ বিষয়ে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজির অভিযোগ ও দলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ পেয়েছিলাম তার ভিত্তিতে তদন্ত করে সত্যতা প্রমাণ হওয়ায় কেন্দ্রের নির্দেশক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা