September 26, 2026, 5:01 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

ধর্মপাশায় ইউনিয় পরিষদ এর জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় ৫ নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের জমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকাল ১২ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে মানববন্ধন অনুষ্টিত হয়। ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের মালিকানাধীন সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগে এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনস্বার্থে ব্যবহৃত এই মূল্যবান সম্পত্তি দখলমুক্ত করে জনগণের অধিকার ও সরকারি সম্পদ রক্ষার দাবিতে সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন।

সরকারি ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য নির্ধারিত ইউনিয়ন পরিষদের জমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে দখল ও ব্যবহার করা আইন, ন্যায়বিচার এবং জনস্বার্থের পরিপন্থী। তাই অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ইউনিয়ন পরিষদের সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। অবৈধ দখলদার মীর কাশেম চৌধুরী, হাবিবউল্লাহ চৌধুরী, জাহিদ হাসানের দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করি। পাশাপাশি দখল মুক্ত চাই।

মানববন্ধনের প্রধান দাবিসমূহ-

ইউনিয়ন পরিষদের জমি অবিলম্বে অবৈধ দখলমুক্ত করতে হবে। দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সরকারি ও জনস্বার্থ সংশ্লিষ্ট সম্পত্তি সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ভূমি দখল ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোস্তাক চৌধুরী প্রমুখ।

মানববন্ধনের পরে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা