September 27, 2026, 10:22 pm
শিরোনামঃ
নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন

ধানের শীষের বাইরে গেলে ‘পিঠের বাকলা রাখব না’ ; ভিডিও ঘিরে চাঁদপুর-২ আসনে আতঙ্ক

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ আসন (মতলব উত্তর–দক্ষিণ) এলাকায় একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গত ২১ ডিসেম্বর রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হাসান গাজী প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমাদের ওয়ার্ড হচ্ছে ৭নং ওয়ার্ড, ধানের শীষের বাহিরে গেলে কারো বাকলা রাখব না।

জানা গেছে, চাঁদপুর-২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ড. জালাল উদ্দিনের পক্ষে ফরাজিকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কেন্দ্র কমিটি গঠনের সময় ওই বক্তব্য দেন তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেই শুরু হয় তীব্র সমালোচনা।

জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন ভিডিওটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে লেখেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্লোগান হলো, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। আর এখানে বলা হচ্ছে ‘বাকলা রাখব না’। এটা কার আদর্শ?

এদিকে গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাবু তার প্রতিক্রিয়ায় লেখেন, বিএনপির বাইরে কেউ ভোট দিতে পারবে না।এ ধরনের বক্তব্য শুধু গণতন্ত্রবিরোধী নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শেরও সম্পূর্ণ পরিপন্থী। ভোট যার, সিদ্ধান্ত তার এটাই বিএনপির রাজনীতি।

তিনি আরও লিখেন , এমন বক্তব্য দিয়ে যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তারা প্রকৃতপক্ষে বিএনপির কর্মী নয়; বরং দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এ ঘটনায় নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মতলব উত্তর থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে ভিডিওটিকে কেন্দ্র করে চাঁদপুর-২ আসনে নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয়রা। সাধারণ ভোটারদের মধ্যে স্বাধীনভাবে ভোট প্রদানের অধিকার নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের বক্তব্য শুধু দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না, বরং গণতান্ত্রিক পরিবেশের জন্যও হুমকিস্বরূপ।

এ বিষয়ে ফরাজিকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হাসান গাজী সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা হয়েছে। যুবদল কখনোই শৃঙ্খলাবিরোধী আচরণ বা হুমকিমূলক রাজনীতিকে সমর্থন করে না। এ ধরনের বক্তব্য দলীয় আদর্শের পরিপন্থী।

এ বিষয়ে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, এ ধরনের বক্তব্য দলের আদর্শ ও নীতির সঙ্গে সাংঘর্ষিক। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ যেন এমন বক্তব্য দিতে না পারে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা