September 10, 2026, 1:32 am
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

নবাগত এএসপি সানীবকে ফুলেল শুভেচ্ছা জানালেন ওসি রবিউল হক

মতলব উত্তর প্রতিনিধি :
Oplus_16908288

চাঁদপুর জেলার নবাগত সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মতলব দক্ষিণে অবস্থিত সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় ওসি মো. রবিউল হক নবাগত এএসপিকে মতলব উত্তর থানার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন চ্যালেঞ্জ ও চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, থানার পুলিশ সদস্যরা সবসময় জনসেবায় অঙ্গীকারবদ্ধ এবং নতুন সার্কেল কর্মকর্তার নেতৃত্বে আইনশৃঙ্খলা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অপরদিকে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব মতলব উত্তর থানার সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন পুলিশের প্রধান দায়িত্ব। এ ক্ষেত্রে মতলব উত্তর থানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা