November 24, 2026, 4:28 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব

মমিনুল ইসলাম :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় উপজেলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম সেমিফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে উঠেছে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব।

রোমাঞ্চকর এ ম্যাচে ইমামপুর ক্রীড়া চক্রকে ২-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে ইমামপুর ক্রীড়া চক্র একটি গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব পরপর দুটি গোল করে ম্যাচে ফিরেই শুধু নয়, জয় নিশ্চিত করে ফাইনালের টিকিটও কেটে নেয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার।

তিনি খেলাধুলার প্রসারে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

ম্যাচে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ইব্রাহিম খলিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমু সরকার। খেলার  সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূরনবী মোল্লা।

ম্যাচটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। এ সময় মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী দলের সমর্থকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। এখন টুর্নামেন্টের ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারণ হবে দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা