August 10, 2026, 6:27 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

পবিত্র রমজান উপলক্ষে মতলবসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা তানভীর হুদা

নিজস্ব প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে মতলব (উত্তর-দক্ষিণ) উপজেলার সর্বস্তরের জনগণসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি নেতা তানভীর হুদা।

রমজানের শুভেচ্ছা বার্তায় তানভীর হুদা বলেন, পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়। এই মাস আত্মসংযম, ধৈর্য, ত্যাগ ও তাকওয়া অর্জনের মাস। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন সবাই রমজানের যথাযথ মর্যাদা রক্ষা করে সিয়াম-সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে পারেন।

তানভীর হুদা আরও বলেন, রমজান কেবল ইবাদতের মাস নয়; এটি মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতারও মাস। এই মাসে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোই প্রকৃত শিক্ষার অংশ। মতলবের প্রতিটি পরিবারে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি নেমে আসুক—এ কামনাই তাঁর।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, রমজানের ত্যাগ ও সংযমের শিক্ষা ধারণ করে আমরা একটি নৈতিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে পারব। ইবাদত-বন্দেগি ও নেক আমলের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, দেশ ও জাতির সার্বিক উন্নতি, শান্তি ও স্থিতিশীলতা কামনা করে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা