September 9, 2026, 11:55 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

পারিবারিক কলহের জেরে তরুণীর বিষপানে ; চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু!

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক কলহের জেরে তানজিলা আক্তার (২২) নামের এক তরুণী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ মে রাত ৩টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা যায়, গত ২১ মে ২০২৫ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মতলব উত্তর থানার সাদুল্যাপুর ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামে স্বামীর বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় তানজিলার। একপর্যায়ে স্বামীর পরিবারের অগোচরে কেরির বড়ি (বিষাক্ত ট্যাবলেট) সেবন করেন তিনি। এরপর তার দুই বছর বয়সী শিশু কন্যা সাইফাকে সঙ্গে নিয়ে চলে যান বাবার বাড়ি— ছেংগারচর পৌরসভার দেওয়ানজি কান্দি গ্রামে।

সন্ধ্যায় তানজিলা বমি শুরু করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তিনি বিষপানের কথা জানান। তাৎক্ষণিকভাবে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে তানজিলা আক্তারের বিয়ে হয় শরীফ নামের এক যুবকের সঙ্গে। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী, শ্বশুড়-শাশুড়ি ও দেবরের সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন চলছিল।

মৃত তানজিলা আক্তার মতলব উত্তর উপজেলার দেওয়ানজীকান্দি গ্রামের গোলাম রসুল ও পারভীন দম্পতির মেয়ে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা