November 24, 2026, 2:57 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

পীরযাত্রাপুরে কারিতাস ও নটরডেম কলেজের যৌথ উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুরে ইউনিয়নে  কারিতাস ও নটরডেম কলেজের যৌথ উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

১৪ সেপ্টেম্বর শনিবার সকালে বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

কারিতাস ১ম ধাপে পীরযাত্রাপুর বন্যার্তদের মাঝে ৩১০ পেকেট ভারি খাবার এবং পরবর্তীতে গতকাল নটরডেম কলেজের ৪৫০ পেকেট উপহারের সাথে কারিতাস আরো ১৯০ পেকেট উপহার বিতরণ করেন।

উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন,  পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের,  নটরডেম কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কারিতাসের সদস্য সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বাররা উপস্থিত ছিলেন।

এসময় পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের বলেন,  আমার এই পরিষদে বেসরকারি ভাবে বিভিন্ন সংস্থা থেকে এ পর্যন্ত ১ হাজার ভারি খাবারের পেকেট এসেছে।  যা আমি আমার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছি। ১ হাজার পেকেটর মধ্যে ৫শ পেকেট দিয়েছে কারিতাস আর ৪শ ৫০ পেকেট দিয়েছে নটরডেম কলেজ এবং ৫০ পেকেট দিয়েছে প্রকল্প বাস্তবায়ন অফিস  (পিআইও) ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা