September 11, 2026, 12:12 am
শিরোনামঃ
সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ

প্রবাস থেকে ফিরেই নেতার কবর জিয়ারতে যুবদল নেতা!

মমিনুল ইসলাম:

সুদূর ইউরোপের দেশ ইটালি থেকে দেশে ফিরেই প্রিয় নেতার কবর জিয়ারত করলেন উপজেলা যুবদল নেতা মো. শাহ জালাল।

রবিবার (৯ মার্চ) যুবদল নেতা মো. শাহ জালাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বাড়ি না গিয়েই সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবর জিয়ারতে চলে আসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা শ্রমিক দল নেতা মফিজুল ইসলাম, বিএনপি নেতা মো. জরিফ সরকার, মো. দিপু, জিয়া পরিষদের মতলব উত্তর উপজেলার সভাপতি মো. মোবারক হোসেন, ছেংগারচর পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো. জিসান আহাম্মদ, যুবদল নেতা মোশাররফ হোসেন, বাবু মিয়া, বাগানবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম সাইদ, ছাত্রদল নেতা ইমন, নাঈম প্রমুখ।

কবর জিয়ারত শেষে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যুবদল নেতা শাহজালাল আজকে বিদেশ এসে নিজ বাড়িতে না গিয়ে আমাদের নেতা কবর জিয়ারতে চলে এসেছে। নেতা প্রতি অগাধ শ্রদ্ধা ও ভক্তি ছিল বলেই আজকে এখানে চলে এসেছে। এটাই রাজনীতির শিষ্টাচার। শাহজালাল দুঃসময়ে বিভিন্নভাবে নেতাকর্মীদের সাহায্য সহযোগিতা করেছে। শাহজালাল মরহুম নুরুল হুদার একনিষ্ঠ একজন কর্মী ছিল। এখন মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র তানভীর হুদার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।

যুবদল নেতা মো. শাহ জালাল বলেন, আজ আমি ইটালি থেকে আজকে দেশে এসে আমার প্রিয় নেতার কবর জিয়ারত করতে এসেছি। এই রমজান মাসের উপলক্ষে নেতা যেন রাব্বুল আল আমিন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

তিনি আরও বলেন, ১৭টি বছর আমরা দলীয় নেতৃবৃন্দ একত্রিত হতে পারিনি। গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকার ভারতে পালিয়ে যাওয়ার পরে সবাই একত্রিত হতে পেরে আমি আনন্দিত। আগামী দিনগুলোতে মতলবে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হলে তানভীর হুদার বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা