September 24, 2026, 10:42 pm
শিরোনামঃ
হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ

ফরিদগঞ্জ লেখক ফোরামের সাহিত্য আড্ডায় গল্প-কবিতা পাঠে মুখরিত!

নিজস্ব সংবাদ :

গতকাল শনিবার (১৬ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ লেখক ফোরামের নতুন নিজস্ব কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক তারেক রহমান তারুর সঞ্চালনায় এবং সভাপতি ফরিদ আহমেদ মুন্নার সভাপতিত্বে সাহিত্য আড্ডায় পাঠ করা হয় স্বরচিত ও স্বনির্বাচিত বিভিন্ন সাহিত্যকর্ম।

ভাদ্রের পড়ন্ত বিকেলে সূর্যিমামা যখন পাটে যাচ্ছিল, তারই পূর্ব মুহূর্তে স্নিগ্ধ আবহাওয়ায় ফরিদগঞ্জ লেখক ফোরামের একঝাঁক সাহিত্য পাখির কলতানে অনুষ্ঠিত হয়েছে ৪৫৩তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরুতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন শীল লিটলম্যাগ খোয়াবে প্রকাশিত তার আঞ্চলিক ভাষায় লিখিত ‘আম বানাইন্না’ ছড়াটি পাঠ করেন। স্বরচিত কবিতা ‘প্রেমিকা’ ও ‘স্মৃতিরা আনন্দময়’ এবং প্রখ্যাত কবি আবিদ আজাদের কবিতা পাঠ করেন কবি হাসানুজ্জামান। লেখা পাঠ করেন সভাপতি ফরিদ আহমেদ মুন্না; যার শিরোনাম ছিল ‘নিষিদ্ধ’ ও ‘পোড়া ফুল’।

লেখা পাঠের পাশাপাশি আড্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব ছিল পঠিত সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, সমালোচনা। পঠিত ছড়া, কবিতা নিয়ে বিশদ আলোচনা ও স্মৃতিচারণ করেন খোয়াব সম্পাদক অমৃত ফরহাদ, কবি হাসানুজ্জামান, খোয়াব সম্পাদক দন্ত্যন ইসলাম, সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ মুন্না, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন শীল।

সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য কবি শ্রাবণ রহমান, জাকির হোসেন সৈকত, আবদুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, দপ্তর সম্পাদক টিটু হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মিতু রানী দেবনাথ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা