August 10, 2026, 6:40 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বুড়িচং প্রতিনিধি।।

বুড়িচংয়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে বন্যার্তদের খোঁজ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৬ আগস্ট) কুমিল্লার বুড়িচংয়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘এ এক মানবিক বাংলাদেশ। দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

বন্যা পরবর্তী সমস্যা নিয়ে তিনি বলেন, ‘বন্যার পর নানামুখী সমস্যা দেখা দেবে। বিশেষ করে কৃষিতে। অনেক ফসলের মাঠ তলিয়ে গেছে। শাকসবজি শেষ। ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে।’

এ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রস্তুতি নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘বন্যার পর আমরা উর্বর মাটি পাব। সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা বিকল্প স্থানে আমন ধানের বীজতলা তৈরি করছি। সবজির চারা উৎপাদন করা হচ্ছে। সবাই মিলে চেষ্টা করলে আমরা ঘুরে দাঁড়াব।’

পরিদর্শন করা এলাকার বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ‘কয়েকটি এলাকা পরিদর্শন শেষে মনে হয়েছে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। দুর্গম এলাকায় পৌঁছাতে সবারই সমস্যা হচ্ছে। পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্ট গার্ড, বিমানবাহিনী, উদ্ধার কাজ করছে। সেনাবাহিনী সবার সঙ্গে সমন্বয় করছে। উদ্ধারকারীরা এসব এলাকায় পৌঁছাতে সাবধানতা অবলম্বন করবেন। অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি তৈরি করবেন না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা