November 27, 2026, 12:44 pm
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিএসি অ্যাক্রেডিটেশন প্রসেস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ববিবি :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় গুণগত উন্নয়ন সাধনের লক্ষ্যে অনুষ্ঠিত হলো বিএসি অ্যাক্রেডিটেশন প্রসেস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

আজ(১৯ জুলাই ২০২৫), সকাল ৯ টা ৪৫ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-এর অতিরিক্ত পরিচালক ড. কানিজ হাবিবা আফরিন। তিনি কোয়ালিটি অ্যাসিউরেন্স ব্যবস্থার গুরুত্ব এবং এই প্রশিক্ষণের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা গুণগত শিক্ষার ধারাবাহিক উন্নয়নে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং কোয়ালিটি এনহান্সমেন্ট নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন।

এরপর প্রোগ্রাম চেয়ার হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-এর পরিচালক প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ। তিনি কর্মশালার উদ্দেশ্য ও কাঠামো নিয়ে আলোকপাত করেন এবং অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দকে এই জ্ঞান বাস্তব শিক্ষায় প্রয়োগের আহ্বান জানান।

কর্মশালার প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর সাবেক সদস্য এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। তিনি অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর মানদন্ড অনুযায়ী অ্যাক্রেডিটেশন-এর সম্পূর্ণ জার্নি তুলে ধরেন এবং প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে করণীয়, কৌশল, ও নীতিমালা নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁর তিনটি সেশনে অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষায় মান উন্নয়নের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করেন।

কর্মশালা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-এর এক্সিকিউটিভ মনীম বিন আশিফ।

সারা দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞানকে নিজেদের বিভাগে প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা