June 24, 2026, 9:21 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন

 প্রেস বিজ্ঞপ্তি  :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিবিআইএসডি ২০২৬) গত ৩০ জানুয়ারি সফলভাবে সমাপ্ত হয়েছে।

২৯ জানুয়ারি শুরু হওয়া এ সম্মেলনে বৈশ্বিক ব্যবসা পরিবেশে টেকসই উন্নয়ন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং আধুনিক ব্যবসা ব্যবস্থার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে দেশি ও বিদেশি খ্যাতনামা গবেষক, প্রফেসর ও শিল্পখাতের প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা ও গবেষণা উপস্থাপন শুরু হয়।

সম্মেলনের দ্বিতীয় দিনে তারই ধারাবাহিকতায় দেশি ও বিদেশি খ্যাতনামা গবেষক, প্রফেসর ও শিল্পখাতের প্রতিনিধিদের অংশগ্রহণে কারিগরি অধিবেশন, সমান্তরাল সেশন, পোস্টার উপস্থাপনা, কী-নোট বক্তৃতা এবং শিল্পখাতভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সেশনে গ্রিন ফাইন্যান্স, ডিজিটাল রূপান্তর, জলবায়ু সহনশীলতা, কর্পোরেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক এবং ইন্টারনেট অব থিংসের মাধ্যমে টেকসই ব্যবসা উন্নয়নের বহুমাত্রিক দিক নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করা হয়।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠান ৩০ জানুয়ারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান বক্তা মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট-এর ডিপুটি ডিন (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) প্রফেসর ড. নরহায়াতি রাফিদা আবদুল রহিম এবং কী-নোট স্পিকার থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. বাবলু কুমার ধর। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলনের চেয়ার, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং ব্যবসা ও আইস অনুষদের ডিন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় টেকসই উন্নয়ন ও উদ্ভাবননির্ভর ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে গবেষণা ও জ্ঞানভিত্তিক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গবেষক, শিক্ষাবিদ ও শিল্পখাতের পেশাজীবীদের মধ্যে অভিজ্ঞতা ও চিন্তাভাবনা বিনিময়ের একটি কার্যকর মঞ্চ তৈরি করে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক আন্তর্জাতিক উদ্যোগ প্রশংসার দাবিদার বলেও তিনি মন্তব্য করেন।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থাপিত গবেষণা প্রবন্ধগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রবন্ধ নির্বাচন করে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বেস্ট স্টুডেন্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করে “অ্যাডভান্সিং রিনিউএবল এনার্জি থ্রু গ্রিন ফাইন্যান্স: এ বিবলিওমেট্রিক পার্সপেকটিভ” শীর্ষক গবেষণা প্রবন্ধটি। পেপার আইডি ৪২৭-এর এই প্রবন্ধটির লেখক এমডি. বনি ইয়ামিন, ফজলুল করিম ও ফারজানা কায়ুম কেয়া।

এছাড়াও বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হয় “অপ্টিমাইজেশন অব প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ইউজিং ইন্টিগ্রেটিং এমআইএলপি–এলসিএ মডেল টু রিডিউস কার্বন এমিশন ইন গার্মেন্ট ইন্ডাস্ট্রি” শীর্ষক গবেষণা প্রবন্ধটির জন্য। পেপার আইডি ৪৩৭-এর এই প্রবন্ধটির লেখক রাইশা ফেরদৌসী মাহা ও রিফাহ তাসনিয়া রাইদা।

সমাপনী অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের পক্ষ থেকে সম্মেলনের অতিথিবৃন্দকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজকদের তথ্যমতে, এবারের সম্মেলনে মোট ৩০১টি সারসংক্ষেপ এবং ২০৫টি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ জমা পড়ে, যার মধ্য থেকে বাছাইকৃত ১৬৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য নিবন্ধিত হয়। সম্মেলনে বিশ্বের ৯টি দেশের ৫৫৩ জন গবেষক ও লেখক অংশগ্রহণ করেন এবং এতে ৮০টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করে, যা সম্মেলনটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও গবেষণার গভীরতা তুলে ধরে।

সমাপনী বক্তব্যে সম্মেলনের চেয়ার প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন আয়োজক কমিটি, অতিথি বক্তা, গবেষক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, আইসিবিআইএসডি ২০২৬ সম্মেলনের মাধ্যমে উঠে আসা গবেষণা ও আলোচনা ভবিষ্যতে টেকসই, উদ্ভাবননির্ভর ও দায়িত্বশীল ব্যবসা ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা আরও জোরদার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা