বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও এনসিসি ব্যাংক পিএলসি-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার টক প্রোগ্রাম ও একাউন্ট ওপেনিং ক্যাম্পেইন|
আজ (বৃহস্পতিবার) সকাল ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ক্যারিয়ার বিষয়ক এই সেমিনার অনুষ্ঠিত হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. শহীদুর রহমান| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হিউম্যান রিসোর্স-এর প্রধান রিশাদ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ট্রানজাকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট-এর প্রধান শাহিন আক্তার নুহা এবং ভাইস প্রেসিডেন্ট ও রেজিওনাল হেড (নর্থ) জনাব মো. ওমর শরীফসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ|
এছাড়া উপস্থিত ছিলেন, রিসার্চ ও ক্যারিয়ার সেন্টারের পরিচালক ড. এএইচএম রহমতউল্লাহ ইমন, প্রকৌশল অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শামীম আহমদ, ব্যবসা ও আইন অনুষদের ডীন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট-এর উপপরিচালক মো. সিরাজুর রহমান এবং ফিন্যান্স অ্যান্ড একাউন্টস দপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম ও ক্যারিয়ার সেন্টারের জ্যেষ্ঠ নির্বাহী মো. একেএম তারিক উজ জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা|
অনুষ্ঠান শুরু হয় ডিজিটাল ব্যাংকিং সেশন দিয়ে | এ সেশনে শিক্ষার্থীদের অনলাইন ব্যাংকিং, মোবাইল অ্যাপভিত্তিক সেবা এবং সহজে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়| স্মার্ট ব্যাংকিং ও আধুনিক ডিজিটাল সেবার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ট্রানজাকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট-এর প্রধান শাহিন আক্তার নুহা|
এরপরে অনুষ্ঠিত হয় ক্যারিয়ার টক শেসন| এ পর্বে কর্পোরেট জগতে সফলতার কৌশল এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হিউম্যান রিসোর্স-এর প্রধান রিশাদ হোসেন| বক্তারা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, যোগাযোগ সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন|
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান| পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এনসিসি ব্যাংক পিএলসি-এর একটি বুথ স্থাপন করা হয়, যেখানে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা ও তথ্য গ্রহণ করেন|
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং এনসিসি ব্যাংক পিএলসি-এর উভয় পক্ষই এ আয়োজনকে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং ক্যারিয়ার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন|