September 26, 2026, 1:19 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে VIJIR-এর দ্বিতীয় ভলিউমের প্রকাশনা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ববিবি :

আজ, ২৬ জুলাই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ (CIR) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে Varendra International Journal for Interdisciplinary Research (VIJIR) এর দ্বিতীয় ভলিউমের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাদেমুল ইসলাম মোল্যা।

এ অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ও দেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. অরুণ কুমার বসাককে, যার প্রতি উৎসর্গ করা হয়েছে VIJIR-এর দ্বিতীয় ভলিউম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হাবিবুল্লাহ, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খালেদ বিন ইউসুফ (অব.), সিআইআরের পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম রহমতুল্লাহ ইমন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে VIJIR-এর লক্ষ্য, উদ্দেশ্য ও গবেষণায় এর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আয়োজকরা জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন, পিয়ার রিভিউড ও ওপেন অ্যাক্সেস এই জার্নাল আন্তঃবিষয়ক গবেষণাকে উৎসাহিত করার পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে থাকে।

এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাদেমুল ইসলাম মোল্যা। তিনি গবেষণার মানোন্নয়ন, আন্তঃবিষয়ক গবেষণার প্রসার এবং আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশে VIJIR-এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি অধ্যাপক ড. অরুণ কুমার বসাকের গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।

এবারের দ্বিতীয় ভলিউমে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, কলা ও সমাজবিজ্ঞান এবং ব্যবসায় ও আইন বিষয়ে মোট ১৫টি আন্তর্জাতিক মানের গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে VIJIR-এর দ্বিতীয় ভলিউমের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. খাদেমুল ইসলাম মোল্যা ও এমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক। এ সময় উপস্থিত ছিলেন জার্নালটির চিফ এডিটর অধ্যাপক ড. এ এইচ এম রহমতুল্লাহ ইমন এবং এক্সিকিউটিভ এডিটর ড. আব্দুল আওয়াল।

পরে অধ্যাপক ড. অরুণ কুমার বসাককে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে তিনি তাঁর বক্তব্যে গবেষণার প্রতি নিষ্ঠা, জ্ঞানচর্চা এবং নতুন প্রজন্মকে গবেষণামুখী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া অনুষ্ঠানে অধ্যাপক শহীদুর রহমান, অধ্যাপক শামীম আহমেদ, অধ্যাপক আব্দুল্লাহ শামস বিন তারেক এবং অধ্যাপক ড. এ এইচ এম রহমতুল্লাহ ইমন বক্তব্য রাখেন। বক্তারা আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশে VIJIR-এর ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে গবেষণার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা