November 25, 2026, 6:03 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ব্র‍্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্টের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বিশেষ প্রতিনিধি, ববিবি :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ব্র‍্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট, রাজশাহীর মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ ১০ ডিসেম্বর, ২০২৪ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ব্র‍্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট, রাজশাহীর মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ উপলক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরন্দ্রে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রকৌশল ও বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. কাজী খাইরুল ইসলাম, ব্যবসায় ও আইন বিভাগের ডিন ড. কানিজ হাবিবা আফরিন, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ ও ব্র‍্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট, রাজশাহীর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির রিজিওনাল ম্যানেজার হাসিনা আক্তার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন টিভেট স্পেশালিষ্ট নুর নবী, এমপ্লয়মেন্ট অফিসার সাওদা জামান, মার্কেটিং এসোসিয়েট হাশেম বাধন এবং এসোসিয়েট অফিসার মাসুকুর শিহাব।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সফট ও হার্ড স্কিল ডেভেলপমেন্টের অংশ হিসেবে ব্র‍্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট, রাজশাহীর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই সমঝোতায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কম্পিউটারের বিভিন্ন স্কিলসহ চাকরি বাজারের জন্য নিজেদের প্রস্তুত করতে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের সুযোগ পাবে। এগুলোর পাশাপাশি গবেষণায় দু’টি প্রতিষ্ঠান পারস্পারিক সহযোগিতার হাত প্রসারিত করবে এবং রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ব্র‍্যাকের সাথে ইন্টার্নশিপের সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা