November 23, 2026, 9:14 pm
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৯ম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,ববিবি :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৯ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন,  ট্রাস্টের অন্যতম সদস্য জনাব মোহাম্মাদ আলী দ্বীন এবং কামরুন রহমান খান।

উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, উপাচার্য কর্তৃক মনোনীত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. তানজিমা ইয়াসমিন, কলা ও সমাজিক বিজ্ঞান স্কুলের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান। উপস্থিত ছিলেন ইউজিসি কর্তৃক মনোনীত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। সভা সঞ্চালনা করেন সিন্ডিকেটের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল।

সভায় বিগত ৮ম সিন্ডিকেট সভার কার্যবিবরণী পেশ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন পেশ করা হয়। সভায় একাডেমিক ও প্রশাসনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ও উন্নয়ন কাজের অগ্রগতি উপস্থাপন করেন এবং ক্যাম্পাসের বিদ্যমান সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করেন। এসময় সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

সভায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত সদস্য ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে যেন সকলের অনুপ্রেরণা থেকে কাজ করে যেতে পারে সে বিষয়ে গুরুত্ব আরোপ করতে বলেন।

এছাড়াও সভায় শিক্ষার্থীদের মাঝে অধিক শিক্ষাবৃত্তি দেয়ায় সিন্ডিকেট সদস্যরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ, স্থায়ীকরণ ও পদোন্নতির সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।

সভায় সদস্যরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. সাইদুর রহমান খানের শারীরিক সুস্থতা কামনা ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা