November 24, 2026, 1:08 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ববিবি :

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর যৌথ প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন : ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
 
২ জুন ২০২৪ (রবিবার) সকাল ৯ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা এবং মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর অন্যতম সদস্য প্রফেসর ড. এস.এম. কবির।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর পরিচালক প্রফেসর নাসির উদ্দিন আহমেদ।
 
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ গোফফার খান।
 
এরপর বক্তব্য প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা।
 
কর্মশালায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ ̈ক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সাইন্স-এর ডীন পধফেসর মো. শহীদুর রহমান, সেন্টার ফর ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চ (সিআইআর)-এর ডিরেক্টর পধফেসর ড. এ.এইচ.এম. রহমতুল্লাহ ইমন, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. কাজী খাইরুল ইসলাম, রেজিস্টার সুরঞ্জিত মন্ডলসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের শিক্ষক ও আইকিউএসির কর্মকর্তাবৃন্দ।
 
প্রফেসর ড. এস.এম. কবির তার বক্তব্য অ্যাক্রেডিটেশন জন্য প্রস্তুতি: ডকুমেন্টেশন এবং এভিডেন্স -এর বিভিন্ন দিক যেমন, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার জন্য পদ্ধতি, টুলস এবং সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট (এসএআর) তৈরির বিষয়ে ব্যাখা করেন।
কর্মশালায় বক্তব্য রাখেন, প্রফেসর নাসির উদ্দিন আহমেদ ।
 
কর্মশালায় শেষ পর্যায়ে ৫ টি প্রোগ্রামের সেলফ- অ্যাসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর সদস্যদের মধ্যে একটি প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালার পরিসমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা