November 22, 2026, 6:12 pm
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত!

বিশেষ প্রতিনিধি, ববিবি :

১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের হত্যা করে।

১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। সেই উপলক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সকাল ১০টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চত্বরে শোক র‌্যালি বের করে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা-এর নেতৃত্বে শোক র‌্যালিটি স্থায়ী ক্যাম্পাসের প্রধান ফটক হতে যাত্রা শুরু করে চত্বরের উত্তর পাশে অবস্থিত অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পাঞ্জলী অর্পণের মধ্যে দিয়ে শেষ হয়।

সে সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

পুষ্পাঞ্জলী অর্পণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মো. শহিদুর রহমান, সিএসই বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্ল্যা, সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. সিদ্দিকুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা