November 25, 2026, 5:49 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত!

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সহকারী পরিচালক এবং কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, খুনি শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে সকল হত্যার বিচার করতে হবে। বাংলার মানুষ আজ এই সৈরাচারের বিচার চায়। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন সাথে সমস্ত দেশটাকে লুট করে শেষ করে দিয়েছে। দেশের গণতন্ত্র শেষ করে দিয়েছে। সকল ন্যায় বিচার ব্যবস্থা ভেঙ্গে দিয়ে গেছে। শুধু তাই নয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ খুন করেছে। তাই দেশের জনগণ শেখ হাসিনার বিচার চায়।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্মী সমাবেশে ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি বক্তব্য উপরোক্ত কথাগুলো তিনি বলেন।

তিনি আরও বলেন, গত ১৬ বছর আমরা কথা বলতে পারি নাই। আমাদেরকে অত্যাচার করেছে, আমাদের গুনী মানুষদের হত্যা করেছে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে দেয় নি। কিন্তু তারা আজ কোথায়। অত্যাচারী জালিমদের আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে মানুষ ভালো থাকবে উল্লেখ করে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে হবে। তাহলে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আইনের শাসন থাকবে, মানুষ খাদ্যে কস্ট পাবে না, সুবিচার পাবে। ঘরে কোরআন ভিত্তিক আইন প্রতিষ্ঠা হবে। তাই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে জামায়াত ইসলামীর বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমাদের নিজামীকে হত্যা করেছে, দেলোয়ার হোসেন সাইদীকে হত্যা করেছে। ১৬ বছরে আমাদের হাজার হাজার কর্মী মেরেছে, মামলা দিয়ে হয়রানি করেছে সবশেষে গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ খুন করেছে। গত ১ আগস্ট জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল কিন্তু আল্লাহর হুকুমে ৪ দিন পরেই ৫ আগস্ট তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই সৈরাচারকে দেশে এনে সকল হত্যার বিচার করে শহীদদের রক্তের মূল্য দিতে হবে।

তিনি নিজ দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের যুদ্ধ শেষ হয়নি। আর যাতে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসার চিন্তা করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে হবে। এবং আল্লাহর আইন প্রতিষ্ঠায় ও জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

মতলব উত্তর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসান নাজির ও ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ রবিউল আলমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মুবিন।

আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর জামায়াতে ইসলামী নেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী ইঞ্জি: আব্দুল হাই শিকদার, জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্ম পরিষদ সদস্য হাফেজ মীর হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আ. রহিম পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আঃ রশীদ পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ মহরম আলী, জামায়াতে ইসলামীর নেতা মুফতি মাওলানা হোসাইন আহম্মদ, অধ্যাপক মাওলানা আ. হাকিম, মতলব উত্তর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ মাহবুব সরকার প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত মাওলানা মুহাম্মদ রবিউল আলম। এছাড়াও আরো অনেকে ইসলামী সংগীত পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা