July 25, 2026, 2:01 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ব্যবস্থাপনা পরিচালক পদে মাহবুবের রহমানের যোগদান!

মমিনুল ইসলাম:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন অতিরিক্ত সচিব মো. মাহবুবের রহমান। তিনি ১৮ তম বিসিএস এর একজন কর্মকর্তা।

গত ১৭ এপ্রিল তিনি এপদে যোগদান করেন। এরআগে ১৫ এপ্রিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়নের জন্য প্রজ্ঞাপন জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়।

পারিবারিক ও ব্যক্তিগত সুত্রে জানাগেছে, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কলাকান্দা গ্রামের সম্ভান্ত্র মুসলিম পরিবারের সন্তান মো. মাহবুবের রহমান। তিনি মো. নুরুল হক খান ও ফিরোজা বেগম দম্পতির কনিষ্ঠ পুত্র।

তিনি ১৮ তম বিসিএস (প্রশাসন) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি চাকুরীতে যোগদান করেন। বিগত ২৬ বছরের কর্মজীবনে সরকারের বিভিন্ন অর্পিত দায়িত্ব পালন করেন নিভৃতচারী এই মানুষটি।

১৯৮৩ সালে ছেংগারচর (বর্তমানে সরকারি) উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৫ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।শিক্ষাজীবনের প্রতিটি স্তরে মেধাবী শিক্ষার্থী হিসাবে সরকারি বৃত্তি নিয়ে পড়াশোনা শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা