June 25, 2026, 5:15 pm
শিরোনামঃ
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি ; নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের আইন ও ফার্মেসী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার

বাগেরহাটের চার আসনে জমজমাট নির্বাচন : দুই ভাই সহ ৩২ প্রার্থীর মনোনয়ন দাখিল

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট :

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিল শেষ হয়েছে।

গত সোমবার (২৯ ডিসেম্বর) নির্ধারিত সময়ের মধ্যে দুই সহোদরসহ মোট ৩২ জন প্রার্থী জেলা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

‎‎রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, বাগেরহাট-১ আসনে ১১ জন, বাগেরহাট-২ আসনে ৮ জন, বাগেরহাট-৩ আসনে ৭ জন এবং বাগেরহাট-৪ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

‎বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম ব্যতিক্রমীভাবে একাই তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

‎🔹 বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট)

‎এই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। পাশাপাশি বিএনপির বিদ্রোহী হিসেবে এম এ এইচ সেলিম ও শেখ মাসুদ রানাসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী অংশ নিয়েছেন।

‎‎🔹 বাগেরহাট-২ (সদর ও কচুয়া)

‎এই আসনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন আপন দুই ভাই—সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। তারা দু’জনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।

‎🔹 বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল)

‎এখানে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জেএসডিসহ বিভিন্ন দলের প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়ন জমা দিয়েছেন এম এ এইচ সেলিম।

‎🔹 বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা)

‎এই আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। পাশাপাশি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবেও একজন মনোনয়ন জমা দেন।

‎‎জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন জানান, মনোনয়ন দাখিলের পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের পরবর্তী সব কার্যক্রমও একইভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা