September 27, 2026, 10:20 pm
শিরোনামঃ
নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন

বাগেরহাটে মনোনয়নপত্র যাচাই-বাছাই : ২৭টি বৈধ, ৫টি বাতিল

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

‎শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দাখিল করা ৩২টি মনোনয়নপত্রের মধ্যে ৫টি বাতিল এবং ২৭টি বৈধ ঘোষণা করেন।

‎বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে রয়েছে বাগেরহাট-১ আসন: ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলিয়ে ৩টি, বাগেরহাট-২ আসন: এলডিপির ১টি, বাগেরহাট-৪ আসন: স্বতন্ত্র ১টি।

‎বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি: ডক্টর লায়ন শেখ ফরিদুল ইসলাম, জামায়াত: মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ: শেখ জিল্লুর রহমান, এনসিপি: মো. রহমাতুল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জে এস ডি-রব): মো. হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ৪ জনসহ মোট ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া সাবেক সংসদ সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম বাগেরহাট-১, ২ ও ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তিনটি আসনেই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

‎ফলস্বরূপ, বাগেরহাট-২ আসনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক দুই সভাপতি— আপন দুই ভাই এম এ এইচ সেলিম ও এম এ সালাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনগত বাধা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা