August 13, 2026, 5:38 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দীনের জ্যেষ্ঠ পুত্র আলভির সাথে নেতাকর্মীদের মতবিনিময়!

Reporter Name

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দীনের জ্যেষ্ঠ পুত্র সাঈদ মোহাম্মদ আলভি মতলব উত্তর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

আজ শুক্রবার সকালে উপজেলার বাংলা বাজার ব্রীজে আসলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে কালীপুর বাজারে গ্রীন ক্যাফে এন্ড রেস্তোরাঁয় স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

উপজেলার শ্যামনগর গ্রামে তার ফুফুর কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন। এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পিতা ড. জালাল উদ্দীন জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এ সময় মতলব উত্তর উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য ফরহাদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাজালাল প্রধান, উপজেলা শ্রমিক দল নেতা নিশান সুমন, পৌর যুবদল নেতা নূরনবী মোল্লা, শ্রমিক দল নেতা কাউছার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য নাজির, মতিন সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা