September 11, 2026, 2:11 am
শিরোনামঃ
সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মতলব উত্তরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মমিনুল ইসলাম:

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব উত্তর উপজেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থিত পরিবার পরিকল্পনা কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, পরিকল্পিত পরিবার একটি সুখী ও সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত। আজকের তরুণ প্রজন্মকেই পরিবার গঠনের ক্ষেত্রে সচেতন সিদ্ধান্ত নিতে হবে। ছেলে হোক, মেয়ে হোক—২টি সন্তান যথেষ্ট—এই বার্তাটি শুধু স্লোগানে সীমাবদ্ধ না রেখে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। জন্মনিয়ন্ত্রণ একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা না থাকলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও জনসংখ্যা বিস্ফোরণ আমাদের সামনে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আমরা চাই, প্রতিটি পরিবার সুস্থ হোক, শিক্ষিত হোক, এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হোক। এজন্য তারুণ্যকে সচেতন, দক্ষ ও অংশগ্রহণমূলক করে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরো গতিশীল করতে মাঠ পর্যায়ে কাজ করা কর্মীদের সম্মান জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিজুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (পরিবার পরিকল্পনা) ডা. রোমানা আফরোজ।

আলোচনা শেষে চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পারফর্মারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মো. রোমান মিয়া, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) লিপি আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মোরশেদা আক্তার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ফরাজীকান্দি ইউনিয়ন।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ, মাঠকর্মী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

উল্লেখ্য, প্রতি বছর ১১ জুলাই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস, যার মাধ্যমে পরিবার পরিকল্পনার গুরুত্ব ও সামাজিক উন্নয়নে এর ভূমিকা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা