September 11, 2026, 2:11 am
শিরোনামঃ
সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দেওয়ানজীকান্দি গ্রামের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার আর আমাদের মাঝে নেই।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ২টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

দেশমাতৃকার প্রতি ভালোবাসা ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এই বীর মুক্তিযোদ্ধা একাধারে ছিলেন সমাজসেবক, অভিভাবক এবং এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তাঁর মৃত্যুতে গ্রামবাসীসহ পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী। পরিবার ও আত্মীয়স্বজনরা জানিয়েছেন, তিনি ছিলেন অত্যন্ত পরোপকারী ও সদালাপী মানুষ। ব্যক্তিগত জীবনে কঠোর পরিশ্রমী ও ন্যায়পরায়ণ ছিলেন তিনি।

মঙ্গলবার বাদ জোহরের নামাজের পর বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

পরে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয় পারিবারিক ও এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে। জানাজা শেষে তাঁকে ঘনিয়ারপাড় কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং মুক্তিযোদ্ধা পরিবারগুলোর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

প্রতিবেশী আব্দুল ওয়াদুদ মাষ্টার আবেগভরে বলেন, তিনি শুধু একজন মুক্তিযোদ্ধাই ছিলেন না, ছিলেন আমাদের অভিভাবকের মতো। তাঁর মৃত্যুতে আমরা যেন একজন নির্ভরতার জায়গা হারালাম।

স্থানীয়দের মতে, তাঁর মতো মানুষ যুগে যুগে একবারই জন্ম নেয়। জীবদ্দশায় তিনি যেভাবে মানুষকে ভালোবেসেছেন, সেভাবেই সবাই তাঁকে আজ শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা