September 10, 2026, 2:12 am
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের ইন্তেকাল

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর ছেংগারচর সরদার বাড়ির কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সরদার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সরদার ছিলেন মুক্তিযুদ্ধকালীন সময়ের সাহসী যোদ্ধাদের অন্যতম। স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান ছিল অনন্য। মুক্তিযুদ্ধের পর তিনি সমাজসেবায় নিজেকে সম্পৃক্ত করেন এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেন।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা  সময় ড. নওয়াব আলী ট্রাস্ট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা