September 25, 2026, 1:52 am
শিরোনামঃ
হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ

বুড়িচংয়ে শ্রমিক সংকট ধান কাটতে হিমশিম খাচ্ছে কৃষকরা

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে সোনালি রঙের সমারোহে ভরে উঠেছে ইরি-বোরো ধানের খেত। ভালো ফলনে চাষিদের মুখে ফুটে উঠেছে খুশির ঝিলিক। তবে চলতি বোরো-ইরি মৌসুমে ধান কাটতে অতিরিক্ত মজুরি ও শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা।

এদিকে দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষকরা। অনেকে বাধ্য হয়ে পরিবারের লোকজন নিয়ে ধান কাটছেন। অনেকে আবার বাড়তি পারিশ্রমিক দিয়ে ধান কেটে ঘরে তুলছেন। এর ফলে উৎপাদন খরচ বেড়ে লোকসান হবে বলে জানিয়েছেন কৃষকরা।

পীরযাত্রাপুর ইউনিয়ন নোয়াপাড়া (সাদকপুর) গ্রামের আল আমিন জানান, এবছর তিনি তিন বিঘা ইরি ধান চাষ করেছিলেন, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে,মাঠ থেকে দ্রুত ধান উঠাতে চেয়েছিলেন কিন্তু এবছর এক সাথে সব কৃষকের ধান পাকায় পুরুষ শ্রমিকের প্রচণ্ড সংকটে পড়েছে।

এদিকে প্রতিদিন সন্ধ্যা আকাশে মেঘ থাকে এবং বিকালে হলে বৃষ্টি শুরু হয়, এ জন্য পাকা ধান জমিতে নষ্ট হতে না পারে।

ভারেল্লা ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামের কৃষক জব্বার জানান আমার এক বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছি। এ ধান কাটতে পুরুষ শ্রমিকের মজুরি লাগবে ৭ হাজার টাকা। আমার পাকা ধান ঝরে পড়ছে।’ এদিকে ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। আমরা সবদিক থেকে দিশেহারা হয়ে পড়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা