September 25, 2026, 2:25 am
শিরোনামঃ
হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ

বুড়িচংয়ে পরিবেশ দূষণের দায়ে  অটোরাইস মিলকে ২ লক্ষ টাকা জরিমানা

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর পশ্চিম পাড়ার ব্রার্দাস এগ্রো অটো রাইস মিল ছাই উড়িয়ে পরিবেশ দূষণ করায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

স্কুলগামী ছাত্র ছাত্রী ও জনসাধারণের স্বাস্থ্যহানীর উপক্রম করায় প্রতিষ্ঠানের পক্ষে মোঃ সোহেল নামে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থ দণ্ড প্রদান করেন, (গত ১৬ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ ছামিউল ইসলাম।

প্রতিষ্ঠানটি কে নিয়ম কানুন মেনে এবং পরিবেশ ও জনগণের সুরক্ষা নিশ্চিত করে ব্যবসা পরিচালনা করার নির্দেশ প্রদান করেন।

এ কাজে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর এবং বুড়িচং দেবপুর ফাঁড়ির পুলিশ সদস্যগন।উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা