November 8, 2026, 4:24 pm
শিরোনামঃ
খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য নিউ জিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে ছোট দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতা অব্যাহত রাখার কথা জানাল কাতার কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, বিদ্যুৎ ও পানি সরবরাহে বিপর্যয় রক্ষণাবেক্ষণ শেষে জাতীয় গ্রিডে ফিরল সামিটের এলএনজি সরবরাহ গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা, অবসরকালীন সুবিধাও বৃদ্ধি

বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি

তারুণ্যের উৎসব-২০২৫  উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল ২৪ডিসেম্বর বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তারের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসি কর্মকর্তা মোস্তফা কামাল,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল খালেক,মামুন মন্সী, মোহাম্মদ কামাল উদ্দিন, মোঃ আবু মোতালেব, খন্দকার উম্মে সালমা, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

ধারাভাষ্য পরিচালনায় ছিলেন, সহকারী শিক্ষক আমিনুল হক, সাইদুর রহমান সুমন, আবু মূসা ও আলমগীর হোসেন।

ফাইনাল খেলায় বালক শাখায় মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে আরাগ আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং বালিকা শাখায় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ভারেল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা