August 11, 2026, 7:59 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বুড়িচংয়ে যৌথবাহিনীর হাতে যুবদল নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার বুড়িচংয়ে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর একটি দল।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরপর বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

গ্রেফতারকৃত যুবদল নেতা, বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক কামাল হোসেন। যিনি স্থানীয়ভাবে ফেন্সি কামাল নামেই পরিচিত। তার সঙ্গে গ্রেফতার হওয়া একজনের নাম দেলোয়ার হোসেন ও অপরজন সারদুল ইসলাম। এসময় ২১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ওসি আজিজুল হক জানান, ভোরে ২১০ পিস ইয়াবা টেবলেটসহ দুজনকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা বলে পাশে থাকা কামাল হোসেন নামের একজনের কাছ থেকে মাদক নিয়েছেন। পরে যৌথবাহিনী তাকেও গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাদের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

থানা সূত্রে জানা গেছে, কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা