১৬ জানুয়ারী মঙ্গলবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে অস্বচ্ছল শিক্ষকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কুমিল্লা জেলা উত্তরের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আবু তাহের।
ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের বুড়িচং উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ অহিদুর রহমান, উপদেষ্টা অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন।
ফেডারেশনের ইবতেদায়ী বিভাগের সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফেডারেশনের মাদ্রাসা বিভাগের সভাপতি মাওলানা মোঃ আবু নাঈম, কারিগরি বিভাগের সদস্য মোঃ আনোয়ার হোসেন, কিন্ডারগার্টেন বিভাগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মাস্টার ফয়েজ আহমদ, মাস্টার মোঃ তাজুল ইসলাম, মাস্টার খন্দকার মো: রফিকুল ইসলাম, মাস্টার মোঃ আব্দুস সালাম, মাস্টার মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ।