August 12, 2026, 9:39 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বুড়িচংয়ে ৪ মাদকসেবীকে আটক করল পুলিশ ; এক বছরের কারাদণ্ড!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে কাচারীতলা এলাকা থেকে ৪ মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ এবং ৪ জনের এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানা ওসি আজিজুল হক। তিনি জানান, শনিবারে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাচারীতলা এলাকা থেকে মাদক সেবনকালে চার যুবককে আটক করে থানা পুলিশ।

ওসি আজিজুল হকের নির্দেশনায় এসআই জিয়া ও এএসআই আশরাফ সঙ্গীয় ফোর্স গিয়ে ওই চার যুবককে হাতেনাতে আটক করে।

পরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন।

মাদকসেবীরা হলেন, ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর এলাকার চান মিয়ার ছেলে ফরহাদ হোসেন (৪৩), ময়নামতি ইউনিয়নের দক্ষিণ সমেষপুর এলাকার আক্কাছ মিয়ার ছেলে মোঃ সৈকত (২৬), ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকার ছগির আহম্মেদের ছেলে আব্দুল্লাহ লাল-মামুন (৩২), ময়নামতি ইউনিয়নের কাচারীতলা এলাকার আব্দুল মজিদের ছেলে মনির হোসেন (৩২)।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়, মাদক সেবন করার সময় ৪ যুববকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করলে তাদের এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

তিনি আরো বলেন,বুড়িচং উপজেলায় মাদক ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা