বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের কুমিল্লা’র স্টাফ রিপোর্টার মোঃ জহিরুল ইসলাম বাবু’র জন্মদিনে অপার ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করলেন দৈনিক জবাবদিহি পত্রিকার বুড়িচং প্রতিনিধি ও বুড়িচং প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং গ্রীণ বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক সাংবাদিক আবদুল্লাহ।
সাংবাদিক বাবু অনেক সাহসী সত্যের ধারক ও বাহক। যিনি নিজের জীবন বাজি রেখে জনসাধারণের কল্যাণে কাজ করে থাকেন। আজকের এই মাহেন্দ্রক্ষণে ভাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ হউক আগামীর দিনগুলো, সমাজের সত্যের চিত্র তুলে ধরতে নির্ভীক ভূমিকা যেন সবসময় বজায় থাকে সে কামনা করি।