August 11, 2026, 9:16 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বোয়ালখালীতে গিরিধারী গীতা শিক্ষালয়ে শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা প্রদান

বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম :

চট্টগ্রামের বোয়ালখালীতে বাগীশিক শাকপুরা ইউনিয়ন সংসদ’র পক্ষ থেকে শ্রী শ্রী গিরিধারী গীতা শিক্ষালয়ে শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বোয়ালখালী উপজেলার শাকপুরা শ্রী শ্রী জ্বালাকুমারী মন্দিরে এ শ্রীমদ্ভগবদগীতা প্রদান করা হয়।

এতে গীতানুরাগী রিমন দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য শিল্পী ও সংগঠক কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস, আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শঙ্কর মঠ ও মিশন বোয়ালখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মৃনাল কান্তি শীল, প্রধান ধর্মীয় আলোচক ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সাবেক সভাপতি শিক্ষক সত্যপ্রিয় শীল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদ এর সহ-সাংগঠনিক সম্পাদক পংকজ বসু, বাগীশিক শাকপুরা ইউনিয়ন সংসদের সহ-সভাপতি রুবেল চৌধুরী, অর্থ সম্পাদক রিমন দে, গীতা স্কুলের পরিচালক যিশুরাম বসু, গীতা স্কুলের শিক্ষিকা ঈশিতা দত্ত প্রমুখ।

এ সময় শ্রীশ্রী গিরিধারী গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০টি শ্রীমদ্ভগবদগীতা গ্রন্থ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা