November 27, 2026, 11:52 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, বোয়ালখালী, চট্রগ্রাম :

চট্টগ্রামের বোয়ালখালী পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডে একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর জন্মস্থান ছন্দারিয়া গ্রামে শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় রাধাগোবিন্দ সেবা মন্দির দুর্গা পর্ষদ ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক বোয়ালখালী পৌরসভা সংসদের সভাপতি শিক্ষক কৃষ্ণ গোপাল দাস এর সঞ্চালনায় ও সহ-সভাপতি আশুতোষ দাস এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উদ্বোধক ছিলেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সভাপতি শ্রী রুপন ধর, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলা দত্ত, আইন বিষয়ক সম্পাদক ছোটন শীল, পৌরসভা সংসদের সাংগঠনিক সম্পাদক শ্রী রাজু দাশ, নির্বাহী সদস্য শ্রীমতি জয়শ্রী দাশ, শিক্ষক ডলি দাশ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল দাস, মিন্টু দাস, পুলিন দাশ, সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন নতুন প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞান, নৈতিক শিক্ষা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে পারলেই প্রজন্ম বিপথে পরিচালিত হওয়া থেকে অনেকটা রক্ষা পাবে। বর্তমান সময়ে মোবাইল আসক্তির কারণে প্রজন্ম বিপথে পরিচালিত হওয়া লক্ষণীয়, এর থেকে উত্তরণে ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতি চর্চার বিকল্প নাই। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দেহ মন পবিত্র হয়। সম্প্রীতির বন্ধন তৈরি হয়, তাই যত বেশি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন ও গীতাপাঠ করা হবে ততই সকলের জন্য মঙ্গলকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা