August 9, 2026, 9:09 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ব্রাহ্মণপাড়ায় পুকুরে বিষ ঢেলে ১৫ লক্ষাধিক টাকার মাছ নিধন

বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা ১নং মাধবপুর ইউনিয়নে উত্তর চান্দলা হাজী আব্দুল আলীম মেম্বারের বাড়ি, হাজী আব্দুল আলীম মেম্বারের পুকুরে একদল দুর্বৃত্তরা রাতের অন্ধকারে বিষ ঢেলে দিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের মালিক মো: আকরামুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তিনি সাংবাদিকদের বলেন ২০ ডিসেম্বর বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্তরা আমাদের পুকুর রাতের আঁধারে বিষ প্রয়োগ করে।

প্রত্যক্ষদর্শী একজন জানান,ফজর নামাজের সময় পাশের বাড়ির লোকজন পুকুরে ওযু করার জন্য গিয়ে দেখে পুকুরের মাছ লাফালাফি করতেছে পরে আমাদের ডাকে আমরা এসে দেখি পুকুরের সব মাছ মরে পুকুরের চতুর দিকে লাফালাফি করে ভেসে যাচ্ছে। আমাদের পুকুরের ছোট মাছ ৬০ হাজার আর অন্যান্য বড় মাছ ২০ হাজার আর এই পুকুরের দৈর্ঘ্য এক একর ৮৬ শতক। আমাদের অনেকগুলো পুকুর আছে। শীতের পরে অন্য পুকুরে মাছ দেওয়ার জন্য ছোট মাছগুলো এই পুকুরে স্টক ছিলো।বিগত প্রায় তিন বছর আগে আমাদের পুকুরের একই ঘটনাটি ঘটে বারবার কেন আমাদের উপর এরকম ঘটনা ঘটে আমরা তো কারো কোন ক্ষতি করিনি।

তিনি আরো বলেন, আমাদের উপর কেন বারবার এমন শত্রুতা করা হচ্ছে আমরা প্রশাসনের নিকট বিচার চাই এবং সুষ্ঠু তদন্ত করে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

এসময় ইউপি সদস্য ৭নং ওয়ার্ড রেজাউল করিম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা