September 27, 2026, 4:47 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট

স্টাফ রিপোটার :

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া, দুলালপুর ইউনিয়নের দুলালপুর দক্ষিণপাড়া ও সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন’টি অবৈধ খনন যন্ত্র (ড্রেজার মেশিন) ও এর পাইপ বিনষ্ট করা হয়।

গতকাল বৃহস্পতিবার  দিনব্যাপী কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, মাটি-ফসল-ভিটেমাটি বিনষ্টকারী অবৈধ ড্রেজার মেশিন চলতে দেয়া যাবে না।

কৃষি জমি সুরক্ষায় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে আছে। তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা